কলকাতা

সিলিন্ডার থেকে ভয়াবহ আগুন! অগ্নিদগ্ধ বাবা ও ছেলে

ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। তবে এবার কোনো কলকারখানা বা দোকানে না আগুন লাগার ঘটনাটি ঘটেছে কলকাতার নেতাজি নগর এলাকার একটি বসবাসের বাড়িতে।

কলকাতার নেতাজি নগরের বাসিন্দা বছর ৩৩ এর নিরুপম সিংহ ঘটনার দিন ভোর ৫টা নাগাদ রান্না ঘরে ঢোকে। রান্নাঘরে ঢুকে গ্যাসের গন্ধ নাকে আসলে, সিলিন্ডার থেকে সত্যিই গ্যাস লিক করছে কি না তা স্পষ্ট হতে নিরুপম সিলিন্ডারের সামনে গিয়ে লাইটার জ্বালান। আর তাতেই ঘরে বিপত্তি।

লাইটার জ্বালানোর সঙ্গে সঙ্গেই গোটা রান্না ঘরে আগুন ছড়িয়ে যায়। অগ্নিদগ্ধ হয় নিরুপম। পাশেই ছিলেন তার বাবা আশুতোষ সিংহ, বয়স ৬২। তিনিও অগ্নিদগ্ধ হন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। তাদের শারীরিক অবস্থা আশঙ্খাজনক বলেই জানিয়েছেন চিকিৎসক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.