ক্রাইম

খু*নের নয় সপ্তাহ পর ধরা পরল অভিযুক্ত। ভিখারির ছদ্মবেশে ঘুরে- বেরাত সে।

এক ব্যক্তি তার স্ত্রীকে নৃশংসভাবে খুন করে নয় সপ্তাহ ধরে অন্ধ ভিখারি সেজে পুলিশের চোখের আড়ালে লুকিয়েছিল। ঘটনাটি কলকাতার।

অভিযুক্ত ব‍্যক্তি কার্তিক দাস বয়স ৪৪ এবং তার স্ত্রী ৩৪ বছর বয়সী ছায়া সর্দারের খুনের পর রেল স্টেশন ও শহরের বিভিন্ন জায়গায় ঘুরে পুলিশের কাছ থেকে পালানোর চেষ্টা করছিল।

পুলিশের মতে,কার্তিক ডায়মন্ড পার্ক এলাকায় একটি বাড়ি ভাড়া নেয় এবং ছায়াকে সেখানে ডেকে পাঠায়, কিন্তু এটি পুরোটাই ছিল একটি ষড়যন্ত্রের অংশ। খুনের পর সে মুম্বাই, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদে একজন অন্ধ ভিখারি সেজে ট্রেনে ভ্রমণ করতে থাকে।

পুলিশ সিসিটিভি নজরদারি এবং তথ্যের উৎস থেকে জোরকদমে তদন্ত শুরু করলে, কার্তিকের ছবি প্রকাশ হয়। অবশেষে, এক মহিলা যাত্রী বাসে ভ্রমণ করার সময় অভিযুক্তকে চিনতে পারেন এবং পুলিশকে খবর দেন।

পুলিশের জিঙ্গাসাবাদে জানা যায়, কার্তিকের সন্দেহ ছিল যে তার স্ত্রীর অন্য কারও সাথে সম্পর্ক আছে। এই সন্দেহের বশে সে তার স্ত্রীকে খুন করে। এরপর নিজে গা ঢাকা দেওয়ার জন্য সে ভিক্ষা করতে করতে বিভিন্ন শহরে ঘুরে বেড়াত।

পুলিশের মতে, ছায়ার মৃতদেহ হাত-পা বাঁধা এবং গলা কাটা অবস্থায় পাওয়া গিয়েছিল। জিজ্ঞাসাবাদের সময় কার্তিক স্বীকার করে যে সে তার প্রথম স্ত্রী ও সন্তানদের ছেড়ে ছায়াকে বিয়ে করেছিল, কিন্তু যখন তাকে প্রতারণা করার সন্দেহ হয়, তখন সে তা সহ্য করতে পারেনি। সোমবার দাসকে আলিপুর আদালতে পেশ করা হয়, সেখান থেকে তাকে ১১ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
কলকাতা পুলিশ অভিযুক্তকে ধরতে সাহায্যকারী মহিলাকে ৫০,০০০ টাকার পুরস্কার দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.