জেলারাজনীতি

তৃণমূলের শ্রমিক নেতার নাচ ভাইরাল, কটাক্ষ বিজেপি জেলা সভাপতির

সম্প্রীতি বনগাঁ লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে একটি মিছিল হয় বনগাঁ শহরে। সেই মিছিলের শেষে বনগাঁ জেলা আই এন টি টি ইউ সি সভাপতি নারায়ণ ঘোষ ঢাকের তালে নাচ করেন আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যার সত্যতা যাচাই করিনি আমরা। সেই ভাইরাল ভিডিও নিয়ে কটাক্ষ করে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মন্ডল। দেবদাসের কথায়, তৃণমূলের চোর প্রার্থীর সমর্থনে তিন দিন আগে মিছিল হয়েছে। সেখানে তৃণমূলের ভুঁইফোড় শ্রমিক নেতা কার্বলিক অ্যাসিড খেয়ে নাচ করছে। উনি মঞ্চে বক্তব্য রাখেন কার্বলিক অ্যাসিড খেয়ে। আজকের প্রজন্ম কী শিখছে? যে তৃণমূলের ভুঁইফোড় নেতা নেশাগ্রস্ত অবস্থায় মতিগঞ্জে নাচ করছে। আগামী কুড়ি তারিখ তৃণমূলের এসব মাতাল নেতাদের জবাব মানুষ দিয়ে দেবে।

যদিও তৃণমূল কংগ্রেসের বনগাঁ জেলা আইএনটিটিইউসি সভাপতি নারায়ণ ঘোষ জানিয়েছেন সেদিনের জনজোয়ার দেখে ওদের মাথা খারাপ হয়ে গেছে ওদিন আমাদের মিছিল বিজয় মিছিলে পরিণত হয়েছিল । ঢাকিদের অনুরোধে নাচ করেছি । কে কি বলল খায় না মাথায় দেয় আমি জানিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.