বিনোদন

আচমকাই ওটিটি থেকে উধাও বাহুবলী ফ্রাঞ্চাইজির সিনেমা! কিন্তু কেন?

সম্প্রতি ভারতীয় সিনেমার ধরণ অনেকটাই বদলেছে। ২০১৫ সালে সিনেমার পর্দায় হইচই ফেলেছিল দক্ষিণী পরিচালক রাজামৌলির‘বাহুবলী: দ্য বিগিনিং’। পরের পর্বটিও অর্থাৎ,‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন’ও খুব ভালো সাফল্য পেয়েছিল বক্স অফিসে। দর্শক ব্লকবাস্টার এই দুই ছবি নেটফ্লিক্সের মতো জনপ্রিয় ওটিটিতে দেখার সুযোগ পেয়েছিলেন। কিন্তু বর্তমানে নেটফ্লিক্সে এই দুটি সিনেমা আর নেই। আচমকাই নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়া হল দুটি সিনেমা। কিন্তু কেন?

চিন্তা নেই, নেটফ্লিক্সে না থাকলেও দর্শক চাইলেই জিওহটস্টার, সোনিলিভ, এয়ারটেল এক্সস্ট্রিম, অ্যাপল টিভি ও ইউটিউবেও পেয়ে যাবেন বাহুবলী ফ্র্যাঞ্চাইজির দু’টি ছবি।

অনেকেই মনে করছেন নেটফ্লিক্স এ ছবি দুটির‘রাইটস’শেষ হয়ে গেছে তাই হয়তো সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু সত্যিটা একটু আলাদা। সূত্রের খবর, আগামী ৩১ অক্টোবর ছবিটির প্রথম পর্বের মুক্তির এক দশক পূর্তি হবে। এবং সেই উপলক্ষে মুক্তি পেতে চলেছে একটি ছবি‘বাহুবলী: দ্য এপিক’। এই ছবিটির মধ্যে দু’টি ছবিই থাকবে, এমনটাই জানিয়েছেন নির্দেশক। হিন্দি, তেলুগু, মালয়ালম, তামিল ভাষায় দেখা যাবে এই নতুন ছবি। এরপর থেকেই সকলে মনে করছেন, এই কারণেই নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাহুবালীর সিনেমা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.