ফেব্রুয়ারি মাসে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল। কলকাতার পর উত্তরবঙ্গে অনুভূতি হল। এমনকি ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল ও পাকিস্তান। যার প্রভাব পরেছে বঙ্গে। রিক্সার স্কেলে এই কম্পনের মাত্রা উঠে ৫.৫। এই কম্পন অনুভূত হয় শুক্রবার ভোর রাত ২:৩৬ নাগাদ।
দুই প্রতিবেশী রাজ্যের কোম্পানি কেঁপে উঠলো দার্জিলিং, শিলিগুড়ি, পাটনা সহ উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল। কম্পনের উৎসস্থল নেপালের বাগমতী প্রদেশের সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ডের ১০ কিলোমিটার গভীরে। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে বাড়ি, সিলিং ফ্যান দুলতে দেখা গিয়েছে। এমন কি এই ভূমিকম্পের ফলে নেপালের একটি জায়গায় ধস নামার ছবি উঠে এসেছে। ভোররাতে নেপালি ভূমিকম্প হওয়ার আড়াই ঘণ্টা পর পাকিস্তানে কম্পন অনুভূত হয়। তবে স্বস্তির বিষয় এটাই যে এখনো পর্যন্ত কোনো রকম হতাহতের খবর পাওয়া যায়নি।







