বিনোদন

ফের ভিন্ন ধরনের চরিত্রে বড় পর্দায় ধরা দিতে চলেছেন অপরাজিত আঢ্য

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যান্য তারকাদের মধ্যে ভিন্নভাবে বরাবর নজর কেড়েছেন অপরাজিতা আঢ্য। এমনকি অভিনেত্রীর ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টারে’ এক্কেবারে মানুষের মন জয় করে নিয়েছিলেন। এবার ফের ছক ভাঙা চরিত্রে বড় পর্দায় আসতে চলেছেন অপরাজিত আঢ্য।

টলিউড ইন্ডাস্ট্রিতে অপরাজিতা আঢ্য হলো এমন একজন তারকা যাকে বেশিরভাগ সময় দেখা যায় একেবারে সব সাবেকি সাজে নিজেকে তুলে ধরতে। দুর্গাপূজো হোক কিংবা লক্ষ্মীপূজো সব জায়গাতেই অভিনেত্রীকে দেখা যায় আটপৌরে শাড়ি পরে একদম ঘরোয়া বউয়ের সাজে পূজো মন্ডপে দেখা যায়। এছাড়াও স্টার জলসা এবং জি বাংলায় বিভিন্ন রিয়্যালিটি শোতে সঞ্চালনা করতেও দেখা যাচ্ছে নায়িকাকে। পাশাপাশি ‘প্রাক্তন’ থেকে শুরু করে ‘চিনি’, সহ একান্নবর্তী সিনেমার সহ বিভিন্ন জনপ্রিয় সিনেমায় কাজ করতে দেখা গিয়েছে। এবার অভিনেত্রীকে দেখা যেতে চলেছে এই ‘শ্রী দুর্গা’ সিনেমায়।

দুর্গোৎসবের আগেই এই সিনেমার ঘোষনা হয়েছিল। যার পরিচালক হয়েছেন সন্দীপ সাথী। এই সিনেমায় অভিনেত্রীকে দেখা যাবে একেবারে ঘরোয়া বউ হিসেবে পরিবারের সবাইকে আগলে রাখতে। তবে সেই গৃহবধূই পরিবারকে প্রাণে বাঁচাতে কিভাবে রনোং দেহি রূপ ধারণ করেছে। সেই গল্পই তুলে ধরা হয়েছে। প্রথমবার তাকে দেখা যাবে অ্যাকশন করতে। তবে তাকে বন্দুক ধরতে দেখা যাবে না। বরং অভিনেত্রীকে দেখা যাবে ত্রিশূল হাতে বেরিয়ে আসতে। জগদ্ধাত্রী পুজোয় এই সিনেমা বড় পর্দা কাপাবে। তবে তার আগে লক্ষ্মী পূজার পরেই প্রকাশিত হলো এই সিনেমার অফিসিয়াল টিজার। সেখানেই অভিনেত্রীকে দেখে দর্শকমহল ব্যাপকভাবে উৎসাহিত হয়ে উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.