বছর ঘুরলেই, রাজ্যে বিধানসভা নির্বাচন। আর এবার নির্বাচনের পূর্বে , ফের লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন। বিজেপি প্রভাবিত এক সংগঠনের তরফে করা হচ্ছে , এই আয়োজন। সনাতন সংস্কৃতি সংসদেড় পক্ষ থেকে , আগামী ৭ ডিসেম্বর ব্রিগেড ময়দানে , ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান হবে।
২৪ এর লোকসভা নির্বাচনের পূর্বেও , লক্ষ কণ্ঠে , গীতা পাঠের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেবার প্রায় ১ লক্ষেরও বেশি মানুষ , এই গীতা পাঠ কর্মসূচিতে যোগদান করেছিল বলে , জানিয়েছিল আয়োজনকারী সংস্থা। তখনের গীতাপাঠ অনুষ্ঠানে সামিল হয়েছিলেন গেরুয়া শিবিরের নেতা কর্মীরাও।
জানা গিয়েছে , এবারের গীতাপাঠ অনুষ্ঠানে নেতৃত্ত দেবেন , কার্তিক মহারাজ। গীতাপাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা মনীষী জ্ঞানানন্দ মহারাজ ও বাগেশ্বর ধামের মহা মণ্ডলেশ্বর ধীরেন্দ্র মহারাজেরও। উল্লেখ্য , ২৬ এর নির্বাচনে , হিন্দু ভোটকে একত্রিত করে , জয়ের কারণেই , এই গীতাপাঠ কর্মসূচীর আয়োজন কিনা , তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।







