জেলারাজ্য

দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে নতুন মোড়: সহপাঠী গ্রেফতার, বাবার ইউ-টার্ন

দুর্গাপুরে ঘটে যাওয়া গণধর্ষণ মামলায় পুলিশ এখন স্পষ্ট করল, এটি কোনও গণধর্ষণ নয়, ঘটেছে এক ব্যক্তির দ্বারা। তদন্তের পর গ্রেফতার করা হলো নির্যাতিতার সহপাঠী ওয়াসিফ আলিকে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে সে নির্যাতিতার সঙ্গে ছিল এবং মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয়েছে।

আরও বিস্ময়কর, মামলার শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্যে আক্রমণ করেছিলেন নির্যাতিতার বাবা। কিন্তু বৃহস্পতিবার তিনি ১৮০ ডিগ্রি ঘুরে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন। তিনি বলেন, “আমি যদি তাঁর বিরুদ্ধে কিছু ভুল বলেছি, আমাকে ক্ষমা করে দিন। আমি তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করব। আমি চাই, তিনি আমার মেয়েকে ন্যায়বিচার পেতে সাহায্য করুন।”

ওড়িশার বাসিন্দা এই দ্বিতীয় বর্ষের এমবিবিএস ছাত্রীর বাবা আগে বলেছিলেন, “আমার মেয়েকে ওড়িশায় ফিরিয়ে নিতে চাই, জীবন আগে, ক্যারিয়ার পরে। বাংলায় তার জীবন বিপন্ন।”

এখন পর্যন্ত দুর্গাপুর ঘটনার সঙ্গে যুক্ত মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আশ্বাস দিয়েছেন, দোষীদের কেউই ছাড় পাবে না।

পুলিশের তদন্ত, সহপাঠীর গ্রেফতার ও বাবার প্রকাশ্য ক্ষমা – দুর্গাপুর কাণ্ডে মোড়গুলো এখনও অনিশ্চিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.