৬০ বছরের জন্মদিনে অপেক্ষার অবসান ঘটালেন বলিউডের বাদশা। একদিকে মুম্বাইয়ের মন্নতের বাইরে যেন জনসমুদ্র। অন্যদিকে সোশ্যাল মিডিয়া জুড়ে শোরগোল ফেলে দিল শাহরুখ খান অভিনীত বহু অপেক্ষাকৃত সিনেমা ‘কিং’য়ের টিজার। যেই সিনেমায় থাকছে বিভিন্ন চমক। এবার সকলের প্রশ্ন কবে পর্দা কাঁপাবে এই সিনেমা?
একদিন তিনি বলেছিলেন মুম্বাই শহর কিনে নেবেন। সেই সময় তার পাশে থাকা মানুষটা বলেছিলে, পাগল হয়ে গেছে। হ্যাঁ সেই মানুষটা হলো আজকের বলিউডের বাচ্চা অর্থাৎ শাহরুখ খান। নিজের দেখা শেষ স্বপ্ন আজ সত্যিই পূরণ করেছেন তা বলাই বাহুল। বর্তমানে তাঁর অনুরাগীদের সংখ্যা শুধুমাত্র মুম্বাই শহরেই আটকে আটকে নেই সেটা আর বলার অপেক্ষা রাখে না। গোটা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে নায়কের ভক্ত। তাই ২রা নভেম্বর চারিদিকে যেন হৈ হৈ রই কান্ড বেঁধে যায়। এই বিশেষ দিনেই জন্মেছিলেন বহু মানুষের মনের নায়ক শাহরুখ খানে। তাই একবার দেখার জন্য জনশ্রুতে ভাসে মান্নত। সেই দিনেই নয়া লুকে দর্শক মহলকে রিটার্ন গিফট দিলেন অভিনেতা।
অনেকদিন ধরেই বেশ চর্চায় শোনা যাচ্ছিল শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’। যার প্রযোজনা করেছেন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স। এমনকি পাঠানের পর ফের শাহরুখের সিনেমা ‘য়েও পরিচালনা করতে দেখা গেল সিদ্ধার্থ আনন্দকে। এবার জন্মদিনের এই শুভ তিথিতেই নায়ক সামনে আনল তাঁর আসন্ন সিনেমা ‘কিং’-য়ের টিজার। সেই টিজারের দৃশ্যই স্পষ্ট হয়ে গিয়েছে যে এবার পর্দায় নায়ককে আর লাভার বয় হিসেবে পাওয়া যাচ্ছে না। বরং এই সিনেমার গল্প মোরা থাকছে ভরপুর অ্যাকশনে। ২০২৬-এর বড়দিনে বক্স অফিস কাঁপাতে আসছে এই সিনেমা।







