বিনোদন

ফের অসমে বিষাদের সুর! প্রয়াত হলেন বংশীবাদক শিল্পী

শিল্প জগতে একের পর এক ছন্দ পতন ঘটেই চলেছে। গত সেপ্টেম্বর মাসে জুবিন গোর্গের চলে যাওয়ার রেশ এখনো কাটেনি। এবার ফের চির ঘুমের দেশে পাড়ি দিলেন আসমের আরো এক শিল্পী। প্রয়াত হলেন বংশীবাদক শিল্পী দীপক শর্মা।

সিঙ্গাপুরে শো করতে গিয়ে অকাল প্রয়াণ ঘটেছিল জনপ্রিয় গায়ক জুবিন গর্গের। তারপর থেকেই তাঁর মৃত্যু তৈরি হয়েছে রহস্যের ঘনঘটা। এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে উদঘাটন হয়নি গায়কের। এরইমধ্যে অসমের আরো এক শিল্পী চলে গেলেন না ফেরার দেশে।১৯৬৮ সালে নলবাড়ি জেলার পানীগাঁও গ্রামে জন্মেছিলেন দীপক শর্মা। তিনি অসাধারণ সুর তুলতেন বাঁশিতে। এমনকি উত্তর-পূর্ব ভারতের সঙ্গীতপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন তিনি। পরবর্তীতে ২০২৩-এর জানুয়ারিতে লিভারে সমস্যার ধরা পরে। তবে অস্ত্রোপচার ব্যায়বহুল হওয়ায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে আর্থিক সাহায্যের অর্জি জানায়।

সেই সময়তেও তাঁর মধ্যে ছিল সুস্থ হওয়ার অঢেল ইচ্ছা শক্তি ছিল। তারপরে অবশ্য কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। তবে সম্প্রতি বেশ কিছু দিন ধরেই বেশ অসুস্থতায় ভুগছিলেন। তাই গত মাসে তাকে গুয়াহাটির একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে উন্নত চিকিৎসার জন্য তাঁকে স্থানান্তরিত করা হয় চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসকদের শত চেষ্টার পরেও শেষ রক্ষা করা গেল না। ৩রা নভেম্বর অর্থাৎ সোমবার ভোর ৬:১৫ নাগাত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বংশীবাদক শিল্পী দীপক শর্মা। এই অকাল প্রয়াণের শোকোস্তব্ধ অসমের গোটা শিল্প জগত। পাশাপাশি শোক জ্ঞাপন করেছেন অসমের মুখ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.