বিদেশ

তেল আবিবে ভারত–ইজরায়েল মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর, দুই দেশের অর্থনীতিতে আসছে নতুন গতি

ভারত ও ইজরায়েলের বহুদিনের কূটনৈতিক ও বাণিজ্যিক বন্ধুত্বে যুক্ত হল নতুন অধ্যায়। তেল আবিবে শেষমেশ চূড়ান্ত হল বহু প্রতীক্ষিত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (FTA)। মঙ্গলবার দুই দেশের বাণিজ্যমন্ত্রীর উপস্থিতিতেই এই ঐতিহাসিক চুক্তিতে সিলমোহর পরে। ভারতের পক্ষ থেকে ছিলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ও ইজরায়েলের বাণিজ্যমন্ত্রী নীর বরকত।

এরইমধ্যে পীযূষ গোয়েল গিয়েছেন ৩ দিনের ইজরায়েল সফরে। যেখানে ছিল প্রায় ৬০ জনের ভারতীয় ব্যবসায়ীর প্রতিনিধিদল । দীর্ঘ সময় ধরে চলা FTA-র অগ্রগতির খোঁজ নেওয়া ও আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়া ছিল তাঁর সফরের মূল লক্ষ্য। অবশেষে সেই প্রচেষ্টা সফল হলো। যার ফলে চুক্তির শর্তাবলী একমত হয়েছে দুই দেশ। এমনকি ২০১০ সাল থেকে ৮ দফা বৈঠকের পর বহু ওঠাপড়ার মধ্যে দিয়েই এগিয়েছে এই আলোচনা। মাঝে বেশ কিছুটা সময় বিরতিও ছিল। ২০২১-এ ফের দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেন।

বর্তমান সময়ে যখন দ্বিপাক্ষিক বাণিজ্য কিছুটা নিম্নগামী, সেই সময় এই চুক্তি দুই দেশের অর্থনীতিতে নতুন করে প্রাণসঞ্চার করবে বলেই মনে করছে বিশেষজ্ঞদের। সরকারি তথ্য অনুসারে, ২০২৪–২৫ অর্থবছরে ভারতের ইজরায়েলমুখী রফতানি গত বছরের ৪.৫২ বিলিয়ন ডলার থেকে কমে দাঁড়িয়েছে প্রায় অর্ধেকে—২.১৪ বিলিয়ন ডলারে। একইভাবে কমেছে আমদানিও। এর মধ্যে নতুন চুক্তি দুই দেশের বাণিজ্যে পুনরুজ্জীবন আনবে বলেই আশা করছে সকলে। হিরে, পেট্রোলিয়াম পণ্য, রাসায়নিকের মতো দ্রব্য এতদিন ভারত–ইজরায়েল বাণিজ্যের প্রধান ক্ষেত্র ছিল।

তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই তালিকায় ঢুকেছে ইলেকট্রনিক যন্ত্রপাতি, হাই-টেক সলিউশন, চিকিৎসা সামগ্রীর মতো আধুনিক পণ্য। ভারত থেকে ইজরায়েলে যেসব পণ্য সবচেয়ে বেশি রফতানি হয়। যার মধ্যে রয়েছে মুক্তো ও মূল্যবান পাথর, অটোমোটিভ ডিজেল, বিভিন্ন যন্ত্রপাতি, পোশাক ও কৃষিজাত সামগ্রী। FTA কার্যকর হলে ইজরায়েলের বাজারে এই ভারতীয় পণ্যের প্রবেশ আরও মসৃণ হবে। যার ফলে সরাসরি লাভের মুখ দেখবে ভারতীয় কৃষক ও ক্ষুদ্র মাঝারি শিল্পের উদ্যোক্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.