জেলা

রক্তদান শিবির ও বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের গুইর গ্রামে। স্বেচ্ছাসেবী সংস্থা সদিচ্ছা ফাউন্ডেশন এর উদ্যোগে সংস্থার সহ-সভাপতি ইবাদত ইসলামের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গুইর কে এন হাই মাদ্রাসায় অনুষ্ঠিত হওয়ার রক্তদান শিবিরে ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান কেমরি হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে। রক্তদান শিবিরের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংস্থা সদিচ্ছা ফাউন্ডেশন।

অনুষ্ঠান মঞ্চ থেকে কেক কেটে ইবাদাত ইসলামকে শুভেচ্ছা জ্ঞাপন করেন উপস্থিত সকলেই। অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন, সেহারাবাজার ট্রাফিক গার্ডের ওসি প্রদীপ পাল, কই ওর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাজাহান মন্ডল, বিশিষ্ট সমাজসেবী মোল্লা শফিকুল ইসলাম, সংস্থার সভাপতি জাহির মন্ডল, সম্পাদক মনিরুল মন্ডল সহ বেশ কয়েকজন বিশিষ্ট সাংবাদিক এবং সদিচ্ছা ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা। আগত রক্তদাতাদের উপহার স্বরূপ পুষ্পস্তবক সহ একটি করে ছাতা দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.