রাজ্য

“শুধু শুধু হয়রানি করা হচ্ছে”, এসআইআরের শুনানি পর্বে ডাক পেলেন বিধায়কের পরিবার

বাংলায় চলছে এসআইআরের আবহ। আগামীকাল হতে চলেছে এসআইআরের প্রথম শুনানি পর্ব। এবার এসআইআরের শুনানি পর্বে ডাক পেলেন বিধায়কের পরিবার। বর্ধমানের খণ্ডঘোষের বিধায়কের মা , ভাই , ভাইয়ের স্ত্রীকেও ডাকা হয়েছে এসআইআরের শুনানি পর্বে। যা নিয়ে ইতিমধ্যেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিধায়কের অভিযোগ, “মার নাম ২০০২ তালিকায় থাকার পরও, শুনানির নোটিস এসেছে। পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে, হয়রানির জন্য এই নোটিস।” যদিও খসড়া তালিকায় নাম রয়েছে বিধায়কের ।

খণ্ডঘোষের মায়ের নাম নন্দরানী বাগ। তার বয়স আনুমানিক ৭০ বছর। তিনি তাঁতিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ১৭৭ বুথের ভোটার ছিলেন । এসআইআর শুরু হতেই ফর্ম ফিলাপ পর্বে ফর্ম পূরণ করে জমা দেন বিধায়ক নবীনচন্দ্র। খসড়া তালিকায় নাম উঠলেও শুনানি পর্বে ডাক পাঠানো হয়েছে বিধায়কের মাকে। ২৯ ডিসেম্বর সোমবার বিডিও অফিসে ডাক পাঠানো হয়েছে তাকে। ১৩ টি নথির মধ্যে যেকোনো একটি নিয়ে বিডিও অফিসে উপস্থিত থাকতে হবে বিধায়কের মাকে।

২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে নন্দরানীর। যদিও নির্বাচন কমিশন সূত্রে খবর, শেষবারের এসআইআর তালিকার সঙ্গে কোনো মিল না থাকায় বা ভুল থাকায় এই নোটিস পাঠানো হয়েছে। বিধায়ক নবীনচন্দ্র বলেন, “মাকে এখনও বিষয়টি জানাইনি। তিনি বয়স্ক মানুষ এই বিষয়টি জানার পর মা কী প্রতিক্রিয়া দেবেন তা নিয়ে চিন্তায় আছি। শুধু শুধু হয়রানি করা হচ্ছে।” বিধায়কের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই কাজটি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.