নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের আজা দ্বিতীয় দিনেও তুমুল অশান্তি ।একাধিকবার জেলায় জেলায় অশান্তির ছবিই ধরা পড়ছে । আজ শনিবারেও একাধিক জেলায় শাসক- বিরোধী দলের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছে । এদিন অভিযোগ উঠেছে, পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিজেপিকে মনোনয়নে বাধা দেওয়া হয়েছে এবং পাশাপাশি বিজেপি প্রার্থী ও নেতা কর্মীদের মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে এমনটাই সুত্র মারফত খবর । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দিতে গেলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে । এই পরিস্থিতিতে রাজ্য নির্বাচন কমিশন অভিযোগের রিপোর্ট চাইল।
অন্যদিকে আসানসোলের বারাবনিতে মনোনয়ন ঘিরে উত্তেজনা তৃণমূল ও সিপিএম কর্মীদের মধ্যে ঝামেলা হয়। দুই দলের সংঘর্ষ বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে আসার সময় ঝামেলা হয় । তৃণমূল ও সিপিএম একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে । যদিও পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই একই ভাবে জেলায় জেলায় পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের দ্বিতীয় দিনেও তুমুল অশান্তি লেগেই আছে।






