বিনোদন

ফের আর্থিক জালিয়াতিতে আইনি জটিলতায় জড়িয়েছেন পরিচালক বিক্রম ভাট

গত বছরের ডিসেম্বরে ৩০ কোটি টাকা তছরুপের ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন পরিচালক বিক্রম ভাট ও তার স্ত্রী শ্বেতাম্বরী। ফের আর্থিক জালিয়াতির মামলায় বিপাকে পরিচালক। তবে এই দুর্নীতির সঙ্গে তার কন্যা কৃষ্ণা ভাট জড়িয়ে আছে বলে অভিযোগ উঠেছে। একটি বায়োপিক সিনেমায় বিনিয়োগে অতিরিক্ত লাভের প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীর থেকে ১৩ কোটি টাকার জালিয়াতি করেছেন পরিচালক। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

গত বছর ২০২৫ সালের ডিসেম্বরে ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগে পরিচালক বিক্রম ভাট ও তার স্ত্রী শ্বেতাম্বরীকে উদয়পুর থেকে গ্রেফতার করে নিয়ে যায় রাজস্থান পুলিশ। তারপরে একটা মাস পেরোতে না পেরোতেই ফের আর্থিক প্রতারণার অভিযোগ উঠলো পরিচালকের বিরুদ্ধে। একইসঙ্গে এই প্রতারণায় জড়িত থাকার অভিযোগ উঠেছে পরিচালকের কন্যা কৃষ্ণা ভাট। অভিযোগ উঠেছে, এক ব্যবসায়ীকে একটি বায়োপিক সিনেমায় বিনিয়োগের প্রলোভন দেখায়। পাশাপাশি তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই ভিডিও থেকে মোটা অংকের লাভ পাবে ব্যবসায়ীরা।

সেই প্রতিশ্রুতি মতো প্রায় ১৩.৫ কোটি টাকা ওই ব্যবসায়ী পরিচালক ও তার মেয়ের হাতে তুলে দেয়। পরবর্তীতে সেই প্রতিশ্রুতি মতো না ব্যবসায়ীর হাতে আসেনি লাভের অংশ। বরং সেই টাকা ফেরত চাওয়ায় শুধু মিলেছে দুর্ব্যবহার। যার জন্য এবার বাধ্য হয়ে ব্যবসায় ও তাঁর পরিবার পুলিশের কাছে দ্বারস্থ হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে পুলিশের আধিকারিকেরা তথ্য সংগ্রহ শুরু করেছে। এমনকি এই আর্থিক দুর্নীতি নিয়ে পরিচালকের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে তারা। এই তদন্তের ভার ইতিমধ্যেই নিজের কাজে তুলে নিয়েছে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.