এর আগে গত বছরের শেষের দিকে লাইফ পারফরমেন্সের চূড়ান্ত হেনস্থার শিকার হতে হয়েছে বাংলার দুই সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী, স্নিগ্ধজিৎ ভৌমিককে। এবার সেই তালিকায় নতুন করে নাম জোরালো অভিনেত্রী মিমি চক্রবর্তীর। বনগায় ওপেন স্টেজে অনুষ্ঠান করতে গিয়ে চরম হেনস্থা হতে হয় বাংলার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তীকে। ইতিমধ্যেই পুলিশ অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে পুলিশের।
বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের জেলায় অনুষ্ঠান করতে গিয়ে বারংবার চরম অপমানিত হতে হচ্ছে বাংলার তারকাদের। এর আগে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকমা থেকে শুরু করে সোমলতার মতো গায়িকারাও হেনস্তার মুখে পরতে হয়। সম্প্রতি সময় হেনস্তার শিকার হয়েছে সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী ও স্নিগ্ধজিৎ ভৌমিক। এবার বনগায় অনুষ্ঠান করতে গিয়ে চূড়ান্ত অপমানিত হতে হলো বাংলার জনপ্রিয় নায়িকা তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে। বনগাঁর অনুষ্ঠানে পৌঁছতে কিছুটা দেরি হয় অভিনেত্রীর। তবে সেখানে পৌঁছতেই তড়িঘড়ি তিনি অনুষ্ঠান শুরু করেন। সেই সময়ই মঞ্চেই ঘটে যায় বিপত্তি।
মঞ্চে উঠে প্রথম গান শুরু করতেই তপন শাস্ত্রী নামের এক একজন জ্যোতিষ রীতিমতো অভিনেত্রীর দিকে আঙুল উঁচিয়ে চূড়ান্ত অপমান করা হয়। প্রথমে অভিনেত্রী বুঝতে পারেননি পরবর্তীতে তিনি তাকিয়ে দেখেন তাকেই মঞ্চ থেকে নেমে যেতে বলছে। প্রথম দিকে কিছুটা অবাক হলেও পরের দিকে অপমানিত হয়ে মঞ্চ থেকে নেমে গিয়ে সোজা পুলিশের দ্বারস্থ হন তিনি। এমনকি অভিনেত্রী এই ঘটনা নিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে। আচমকা এই জ্যোতিষ অভিনেত্রীকে ভরা মঞ্চে কেন এভাবে অভিনয় করলেন সেই বিষয়টা জানার চেষ্টা করছেন পুলিশ প্রশাসন। তবে এই ঘটনায় ফের তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।







