কলকাতা

অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক ! আনন্দপুরের ঘটনায় অবশেষে ঘটনাস্থলে রাজ্যপাল বোস

আনন্দপুরে জতুগৃহে আগুন লাগার ঘটনা মর্মান্তিক । তদন্ত করলে , আগুন লাগার সঠিক কারণ বেরিয়ে আসবে । ঘটনার প্রায় ৪ দিন পেরিয়ে যাওয়ার পর , এমনই জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । শুক্রবার আনন্দপুরের পুড়ে যাওয়া কারখানা ও গোডাউন পরিদর্শনে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে তার আগে মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে বারাকপুরের গান্ধীঘাটে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ।

এদিন আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়ে রাজ্যপাল আনন্দ বোস বলেন যে , আগুন লাগার ঘটনা অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক। প্রশাসন তদন্ত করলে কি করে আগুন লাগলো তার সঠিক কারণ জানা যাবে। আনন্দপুরের এই ঘটনা প্রসঙ্গে প্রশাসনকেও নিশানা করেছেন রাজ্যপাল বোস । এদিন বারাকপুরের গান্ধীঘাটে শ্রদ্ধা জানানোর পর আনন্দপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বেলা ১২টার কিছু সময় পর , সেখান পৌঁছন রাজ্যপাল। তারপর ঘটনাস্থল ঘুরে দেখেন , সমগ্র পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।

উল্লেখ্য , অপরদিকে আবার এই আনন্দপুরের ঘটনায় পথে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । হাইকোর্টের নির্দেশ মেনেই মিছিল করছেন তিনি । তার দাবী , দোষীদের গ্রেফতার করতে হবে অবিলম্বে । প্রসঙ্গত , আনন্দপুরের ঘটনায় , মঙ্গলবারই গ্রেফতার করা হয়েছিল ডেকোরেটরস্ মালিক গঙ্গাধর দাসকে । এবার শুক্রবার গ্রেফতার করা হয় মোমো কারখানার ম্যানেজার মনোরঞ্জন সিট ও ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.