কলকাতা

PTS-এর শৌচালয় থেকে এএসআইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য পুলিশ ট্রেনিং স্কুলে

কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে (PTS) পুলিশকর্মীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। শনিবার সকালে প্রতিষ্ঠানের শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় এক এএসআইয়ের দেহ উদ্ধার করেন সহকর্মীরা। মৃতের নাম দীপক বর্মান। তিনি পুলিশ ট্রেনিং স্কুলে ড্রিল ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দীর্ঘক্ষণ শৌচালয়ের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় সহকর্মীদের। বেশ কয়েকবার ডাকাডাকি করেও ভিতর থেকে কোনও সাড়া না মেলায় খবর দেওয়া হয় নিউ আলিপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভিতর থেকে দীপক বর্মানের ঝুলন্ত দেহ উদ্ধার করে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুলিশ ট্রেনিং স্কুল চত্বরে উদ্বেগ তৈরি হয়। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যার কারণেই এই মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে ওই পুলিশকর্মী এমন চরম পদক্ষেপ করলেন, তা এখনও স্পষ্ট নয়।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে নিউ আলিপুর থানার পুলিশ। দীপক বর্মানের পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়েছে। তাঁর মৃত্যুর নেপথ্যে কোনও ব্যক্তিগত বা কর্মক্ষেত্র সংক্রান্ত কারণ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.