বিশ্ব

সরাসরি যুদ্ধের পথে পাকিস্তান–আফগানিস্তান

পাল্টা হামলা, ড্রোন স্ট্রাইক, ‘সুইসাইড স্কোয়াড’ — উত্তপ্ত উপমহাদেশের সীমান্ত

চরম উত্তেজনার আবহে কার্যত যুদ্ধের মুখে দাঁড়িয়ে পাকিস্তান ও আফগানিস্তান। আক্রমণ ও পাল্টা আক্রমণে ক্ষতবিক্ষত ভারতের এই দুই প্রতিবেশী দেশের সম্পর্ক এখন সরাসরি সংঘর্ষের রূপ নিয়েছে।

সূত্রের খবর, আফগানিস্তানের মাটিতে পাকিস্তানের বিমান হামলার জবাবে পাল্টা সামরিক পদক্ষেপ শুরু করেছে তালিবান প্রশাসন। ড্রোন ও বিমান ব্যবহার করে পাকিস্তানের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে কাবুল।

আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জারি হওয়া বিবৃতিতে জানানো হয়েছে,
তাদের বাহিনী ইসলামাবাদ সংলগ্ন ফয়সালাবাদ এলাকার একটি সামরিক শিবির, খাইবার পাখতুনখোয়ার নওশেরা সেনানিবাস এবং জামরুদ অঞ্চলের সামরিক শহরে সফল হামলা চালিয়েছে।

ড্রোন স্ট্রাইক ও আকাশপথে আঘাত
কাবুলের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মানবহীন বিমান ব্যবহার করে পাকিস্তানের সামরিক কেন্দ্রগুলিকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে।

খাইবার পাখতুনখোয়ার নওশেরা এলাকায় একটি সেনা শিবিরকে লক্ষ্য করে ড্রোন হামলার কথাও সামনে এসেছে। ধ্বংস হওয়া ড্রোনের অংশের ছবিও প্রকাশিত হয়েছে বলে দাবি।

আফগানিস্তানের তরফে এই হামলাগুলিকে “প্রতিশোধমূলক অভিযান” বলা হয়েছে। তাদের অভিযোগ —
কাবুল, কান্দাহার ও পাকতিয়া অঞ্চলে পাকিস্তানি বিমান অনুপ্রবেশের জবাব হিসেবেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

সামনে ‘ফিদায়েঁ স্কোয়াড’?
পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে আফগানিস্তানের সরকারি সংবাদমাধ্যমের প্রকাশিত একটি ছবি। সেখানে দেখা গেছে বিস্ফোরকভর্তি জ্যাকেট পরিহিত তথাকথিত ফিদায়েঁ বা আত্মঘাতী যোদ্ধাদের।

দাবি করা হয়েছে —

নির্দেশ পেলেই গাড়ি বোমা হামলা চালাতে প্রস্তুত বিশেষ ব্যাটেলিয়ন
গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে আত্মঘাতী হামলার পরিকল্পনা
পাকিস্তানের ভিতরে গভীর আঘাত হানাই এই বাহিনীর উদ্দেশ্য

পাকিস্তানের দাবি
অন্যদিকে পাকিস্তান দাবি করেছে, তারা আফগানিস্তানকে “কঠোর জবাব” দিয়েছে এবং সীমান্ত নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আঞ্চলিক অস্থিরতার আশঙ্কা
দুই দেশের সংঘর্ষ ইতিমধ্যেই সীমান্ত উত্তেজনাকে বিপজ্জনক স্তরে পৌঁছে দিয়েছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা—

সংঘাত দীর্ঘস্থায়ী হলে পুরো দক্ষিণ এশিয়া অস্থির হতে পারে

জঙ্গি তৎপরতা বাড়ার সম্ভাবনা রয়েছে

ভারতের জন্যও কৌশলগত চাপ তৈরি হতে পারে

পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা না হলেও বাস্তবে সীমান্তে সংঘর্ষ এখন পূর্ণমাত্রায় সামরিক রূপ নিচ্ছে।

উপমহাদেশের নিরাপত্তা পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.