খেলাধুলা

প্রকাশ্যে ইডেনে আইপিএলের টিকিট মূল্য , কোথা থেকে কত টাকায় টিকিট পাবেন , জেনে নিন

২৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে ক্রিকেটের সব থেকে জনপ্রিয় টি ২০ লিগ । ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজি গুলিও শুরু করে দিয়েছে প্রস্তুতি । দেশ বিদেশের খেলোয়াড় এসে দলে যোগ দেওয়া শুরু করেছেন । অন্যদিকে আইপিএল নিয়ে প্রস্তুত শহর কলকাতাও। এপ্রিল মাসের ২ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত ইডেনে কলকাতার তিনটি ম্যাচ রয়েছে। কিন্তু কোথা থেকে টিকিট কাটবেন ? আর টিকিট মূল্যই বা কত ?

বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ২০ টি ম্যাচের তালিকা প্রকাশ করা হয়েছে । যাতে প্রত্যেকটি দলেরই ৪ টি করে ম্যাচ রয়েছে । ২৯ তারিখ , কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ মুম্বাইতে খেলা হলেও , পরবর্তী তিনটি ম্যাচ , অর্থাৎ ২ তারিখ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে , ৬ তারিখ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এবং ৯ তারিখ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ইডেনের মাঠেই নামবে কলকাতা নাইট রাইডার্স।

ইতিমধ্যেই , এই তিনটি ম্যাচের টিকিটের দামই প্রকাশ করা হয়েছে । উল্লেখ্য , গত বছর , ইডেনে সর্বনিম্ন ৯০০ টাকায় টিকিট পাওয়া যাচ্ছিল , এবার তা হয়েছে ১২০০ টাকা । এবং সর্বোচ্চ টিকিটের দাম রাখা হয়েছে ৮৫০০ টাকা । যাতে মিলবে বি ব্লক প্রিমিয়ামের টিকিট । ক্লাবহাউসের লোয়ার টিয়ারের টিকিটের দাম রাখা হয়েছে ৮০০০ টাকা । এবং ৫০০০ টাকায় মিলবে এল ব্লকের প্রিমিয়াম টিকিট । রবিবার রাত ৯ টার পর থেকে Book my show অ্যাপের মাধ্যমে এই টিকিট কাটা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.