কলকাতা

‘তিলোত্তমা কাণ্ডের ফাইল আবার খুলল?’ , সমাজ মাধ্যমে প্রশ্ন অরিজিৎ সিংয়ের

‘তিলোত্তমা কাণ্ডের ফাইল আবার খুলল?’ , এবার সমাজ মাধ্যমে প্রশ্ন গায়ক অরিজিৎ সিংয়ের । ১৬ তারিখ দুপুরেই এই টুইট করেন অরিজিৎ সিং । তিলোত্তমা কান্ডের সময় , তিনিও নিজে রাস্তায় নামার কথা বলেছিলেন । বোঝা গিয়েছিল , বাকিদের মতো ন্যায় বিচারের আশায় ছিলেন অরিজিৎ সিংও ।

সেই সময় তাঁর করা টুইট থেকেই স্পষ্ট ইঙ্গিত মিলেছিল, ঠিক কাদের উদ্দেশে পরোক্ষ বার্তা ছুঁড়ে দিয়েছিলেন গায়ক। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছিলেন,”আমার গান বন্ধ হয়ে গিয়েছে। আমার সৃজনশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।” পাশাপাশি অরিজিৎ আরও বলেন, ”আমরা সবাই জানি আমরা কী চাই। কিন্তু কারও সাহস নেই যে নিজেদের দাবি জোর গলায় বলার, সবারই মনে পরিণতির ভয়। আসলে বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?”

সেই সময়ই তিনি একটি গানও তৈরি করেছিলেন। গানের কথায় উঠে আসে, “জমেছে এক পাহাড় অসহ্য অবিচার, স্তব্ধ হয়ে ছিল তারা ব্যস্ততা হাজার…আর কবে আর কবে কণ্ঠ শক্তি পাবে, আর কবে আর কবে চিত্ত স্বাধীন হবে?” এবার রাজনৈতিক পালাবদলের আবহে ফের সামনে এল আরজিকর সংক্রান্ত ফাইল। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, “ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট সবই পরে পরে বের করব। দেখা যাবে তখনকার অফিসারদের সঙ্গে সঙ্গে কাদের কাদের কথা হয়েছে। তৎকালীন মুখ্যমন্ত্রীর কোনও নির্দেশ ছিল কিনা সেটা দেখা হবে। সব বের করব।”

এই ঘটনার পরের দিনই গায়ক অরিজিৎ সিং ফের এক্সে নিজের অনুভূতি প্রকাশ করেন। তাঁর সেই মন্তব্য এখন অনুরাগীদের মাধ্যমে সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.