ক্রাইম

অস্ত্র-বোমা উদ্ধার মামলায় অবশেষে ধরা পড়লেন আরামবাগের তৃণমূল নেতা

আরামবাগে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে অস্ত্র ও বোমা উদ্ধারের ঘটনায় অবশেষে গ্রেফতার হলেন দলের আরামবাগ সাংগঠনিক জেলার সম্পাদক রাকেশ আলি। ভোটের ফল প্রকাশের পর আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন তৃণমূল পার্টি অফিসে পুলিশি তল্লাশিতে উদ্ধার হয়েছিল একাধিক ধারালো অস্ত্র ও বোমা। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে গা-ঢাকা দেন রাকেশ। দীর্ঘদিন খোঁজ চালানোর পর রবিবার তাঁকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, ভোটের আগেই পার্টি অফিসে বোমা মজুত করা হয়েছিল এবং ভোট-পরবর্তী হিংসার উদ্দেশ্যেই এই প্রস্তুতি নেওয়া হয়। বিজেপি বিধায়ক হেমন্ত বাগ দাবি করেন, “রাকেশ আলি তৃণমূলের ক্রিমিনাল মুখ। তাঁর নেতৃত্বেই ওই অফিস চলত, যেখান থেকে অস্ত্র-বোমা উদ্ধার হয়েছে।”

এদিকে, বীরভূমের কঙ্কালীতলায় তৃণমূলের বন্ধ পার্টি অফিস থেকে বিপুল পরিমাণ সাদা থান উদ্ধারের ঘটনাকে ঘিরেও রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির দাবি, ভোটে জয়ী হলে বিরোধী কর্মীদের ভয় দেখাতেই এই পরিকল্পনা ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.