রাজনীতি

নিয়োগ দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ, মানিক ভট্টাচার্যকে সশরীরে হাজিরার নির্দেশ

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (CBI) জমা দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত। এর ফলে মামলার বিচারপ্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরুর পথে আরও এক গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রান্ত হল। আদালত জানিয়েছে, বিচার শুরু করার নির্দেশ দেওয়ার আগে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জগঠনের প্রক্রিয়া শুরু হবে।

এদিন আদালত অভিযুক্ত প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে পরবর্তী শুনানিতে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে মামলার আরও দুই অভিযুক্ত বিভাস অধিকারী ও রত্না চক্রবর্তী আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁদের আত্মসমর্পণের বিষয়টি নথিভুক্ত করে পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়।

উল্লেখ্য, প্রাথমিক নিয়োগে অনিয়মের অভিযোগ ঘিরে এই মামলা দীর্ঘদিন ধরে রাজ্যের অন্যতম আলোচিত দুর্নীতি মামলাগুলির মধ্যে রয়েছে। আদালতের এই পদক্ষেপের ফলে মামলার বিচারপর্ব দ্রুত এগোনোর সম্ভাবনা তৈরি হয়েছে। এখন চার্জগঠনের পর আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ ও বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার দিকেই নজর সংশ্লিষ্ট মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.