নিজস্ব সংবাদদাতা : ফের সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু আদালতের দ্বারস্থ হলেন । আরও একবার তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জামিন জন্য । সম্প্রতি তাঁর স্ত্রী মারা যাওয়ায় প্যারলে মুক্তি পান। সেই প্যারল শেষে সংশোধনাগারে ফেরার দিনই পথে অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে জানা যায়, সুজয়ের হার্টের সমস্যা হয়েছে । তার বুকে পেসমেকারও বসানো আছে। এরপর থেকে এসএসকেএম হাসপাতালেই ভর্তি কালীঘাটের কাকু। চিকিৎসকরা জানান, তাঁর বাইপাস সার্জারি প্রয়োজন। কিন্তু সেই সার্জারি এসএসকেএমে করতে চান না, তিনি সার্জারি করতে চান বেসরকারি হাসপাতালে ।
আজই আবেদনের দ্রুত শুনানি চেয়েছিলেন কালীঘাটের কাকু। তবে আদালত জানিয়েছে, মামলা দায়ের করে আসতে। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।







