জনপ্রিয় ইউটিউবার ও সমাজকর্মী ‘এক্স-মুসলিম সাহিল’ অভিযোগ করেছেন যে, শনিবার রাতে মুম্বাইয়ের ভাসি এলাকায় একদল লোক তাঁর ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক লাইভ ভিডিওতে রক্তাক্ত অবস্থায় সাহিল দাবি করেন, ইসলাম ধর্ম নিয়ে তাঁর মতামতের কারণেই ধারাবি এলাকা থেকে আসা প্রায় ১২ জনের একটি দল তাঁর ওপর চড়াও হয়। নিরস্ত্র অবস্থায় কোনোমতে পালিয়ে তিনি প্রাণে বেঁচেছেন বলে জানান।
এই ঘটনার পর ভারতে ‘এক্স-মুসলিম’দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এর আগে গত ফেব্রুয়ারিতে গাজিয়াবাদে আরেক এক্স-মুসলিম সেলিম ওয়াস্তিকও ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন।
২০২৫ সালের অক্টোবরে মায়ের মৃত্যুর পর সাহিল তাঁর কার্যক্রম থেকে সাময়িক বিরতি নিলেও, এই হামলার পর তিনি পুনরায় কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে জানিয়েছেন যে তিনি এখন আর থামবেন না। তবে ভাইরাল হওয়া এই ভিডিওটির বিষয়ে মুম্বাই পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।







