রাজনীতি

ভোটার তালিকা সংশোধনে তৎপরতায় নির্বাচন কমিশন, চিন্তার বিষয় কর্মীর অভাব !

নিজস্ব সংবাদদাতা : বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। এবার তাই ভোটার তালিকা সংশোধন করার কাজে তৎপরতা। আগামী ১ নভেম্বর থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হওয়ার কথা। কিন্তু এই কাজ শুরুর আগেই কর্মী সংখ্যা তুলনায় অনেক কম দেখা দিয়েছে, যার দরুন নির্দিষ্ট কাজ বিলম্বিত হতে পারে বলেই সূত্রের খবর।

নির্বাচন কমিশনের সূত্র মাফিক, প্রাথমিক শিক্ষকরা বুথ লেভেল অফিসারের দায়িত্ব পালন করেন। প্রত্যেকটি বুথে আগে তিনজন করে বিএলও দায়িত্ব পেতেন। সংশ্লিষ্ট বুথে মোট ভোটার সংখ্যা তিন ভাগে ভাগ হয়ে যেত। তালিকা সংশোধনের কাজে এবার মূলত ভোটারদের যাবতীয় তথ্যাদি খুঁটিয়ে দেখার পালা। আগামী ৫ জানুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। তার ভিত্তিতে হবে চব্বিশ সালের লোকসভা নির্বাচন।

প্রসঙ্গত উল্লেখ্য, অন্যদিকে মোট ১১টি দলে এনডিএ-এর ৪৩০ জন সাংসদকে ভাগ করেছে বিজেপি। আলাদা আলাদ দলে এঁদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। ৩১ জুলাই থেকে ১০ অগাস্ট পর্যন্ত এই বৈঠক হবে। যাতে ভোটের আগে শিবিরে সমন্বয় গড়ে তোলা যায়, এমনই খবর দলীয় সূত্রের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.