নিজস্ব সংবাদদাতা : বাড়ির স্ত্রী ও মেয়েকে মেরে নিজেই ঝাঁপ দিল মধ্যমগ্রাম রেল লাইনে! দমদম এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে একের পর এক উত্তেজনা। তার বাড়ি থেকে পাওয়া প্রেসক্রিপশনে উল্লেখ ছিল যে তিনি মানসিকভাবে ভালো ছিলেন না । মানসিক অসুস্থতাই জীবনের এই প্রান্তে নিয়ে এসেছে গৌতম বন্দোপাধ্যায়ের সাথে তার বাড়ির লোককে। তা নিয়ে পুলিশেরা মনরোগ বিশেষজ্ঞদের সাথে কথা বলার, চিন্তা করছেন।
রেললাইন থেকে উদ্ধার করা গৌতম বন্দ্যোপাধ্যায়ের পকেট থেকে একটি চিঠি পাওয়া যায়। যেখানে প্রতিবেশীর জন্য লেখা ছিল তার স্ত্রী এবং মেয়েকে কোথায় শবদাহ করা হবে।
শুক্রবার, মধ্যগ্রাম স্টেশন থেকে ওই প্রাক্তন সেনা কর্মীর দেহ উদ্ধার করা হয়। তারপরে পুলিশ সন্ধান করতে থাকে তার বাড়ির ঠিকানা । বাড়িতে এসে দেখতে পায় তার বাড়ি তালা বন্ধ। পুলিশ তালা খুলতেই দেখতে পায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তার মেয়ে এবং বউ। পাশে পড়ে রয়েছে সবজি কাটার রক্তাক্ত ছুরি। পুলিশদের অনুমান যে,প্রাক্তন সেনা কর্মী নিজেই সেই ছুরি দিয়ে তার স্ত্রী এবং মেয়েকে হত্যা করেছে। পুলিশের তরফ থেকে তিনজনের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।
ময়দাতদন্তের প্রাথমিক রিপোর্টে দেখা যায় যে,মেয়ে এবং তার স্ত্রীর গায়ে একাধিক আঘাতের চিহ্ন। শুধুমাত্র গলা ও হাতের শিরা কাটা হয়নি,আরও শরীরের একাধিক জায়গায় আঘাত করা হয়েছে। তবে কি জন্য এমন নৃশংস হত্যা ? তা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে পুলিশের মধ্যে। তবে তাঁর বাড়ি থেকে প্রেসক্রিপশন উদ্ধার করে পুলিশ অনুমান করে যে ,হয়তো সেই ব্যক্তির প্যানিক অ্যাটাক আসতো। এই অসুস্থতার জন্য তার নানারকম চিকিৎসা এবং কাউন্সিলিং চলছিল, সূত্রে খবর।
পরিবারের থেকে জানা যায় যে ২০১৪ সালে গৌতম বাবু কাশ্মীরে বদলি হয়েছিল। তারপর থেকেই নাকি তিনি ভুগতেন মৃত্যু ভয়ে। সেখান থেকে বাড়ি আসার পর তার অবসাদ বেড়ে গিয়েছিল অনেক গুণ বেশি। সেই কারণেই এমন ঘটনা ঘটেছে কিনা তা নিয়ে তদন্ত করছে পুলিশ। ঘটনাস্থল থেকে দমদম পুলিশ তথ্য প্রমাণ ও নমুনাসংগ্রহ করেছে।ফরেনসিক বিশেষজ্ঞদের দল যাচ্ছে ঘটনাস্থলে।







