বিনোদন

ভাইজানের বোন অর্পিতার উদ্যোগে এবারও সলমনের বাড়িতে এলেন গণপতি বাপ্পা !

প্রত্যেক বছরের মত এবারও রীতি মেনে সলমন খানের বাড়িতে সলমনের আদরের ছোট বোন অর্পিতা খান শর্মা গণেশ আনলেন। মঙ্গলবার গণেশ বন্দনায় অর্পিতার সঙ্গে মাতলেন মা সলমা খান, বড় দিদি অলভিরা অগ্নিহোত্রী।

গণেশ পুজোর সময় দুই বোন একই ডিজাইনের ভিন্ন রঙের সালোয়ার কুর্তাতে দেখা যায়। সলমা খানকে সাদা রঙের সালোয়ার কামিজ এবং অর্পিতাকে গোলাপি, অলভিরাকে হলুদ-সবুজ কুর্তাতে দেখা গিয়েছিল গণেশ পুজোতে। সোশ্যাল মিডিয়ায় গণপতি বাপ্পাকে বাড়িতে আনার সময় আরতির ভিডিও উঠে এসেছে। বহু বছর ধরেই সালমান খান গণেশ পুজো দিয়ে আসে। কিন্তু সেটা সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই হত। কিন্তু ছোট বোনের আবদারে এই পুজো বেশ কয়েকবছর তাঁর বাড়িতেই হচ্ছে। এই পুজোতে গোটা খান পরিবার মেতে ওঠেন। উপস্থিত থাকেন ভাইজান নিজেও এমনকি বহু বলিউড সুপারস্টাররা আমন্ত্রিত থাকে।

প্রত্যেক বছর মুম্বাইতে খুব ঘটা করে গণেশ পূজা করা হয়। বহু বলি তারকা তাদের বাড়িতে গনেশ পূজা করেন। অক্ষয় কুমার টুইটারে লিখেছেন, যেহেতু আমরা আজকে আমাদের বাড়িতে এবং হৃদয়ে ভগবান গণেশকে স্বাগত জানাই, তিনি যেন সকল বাধা দূর করে আমাদের জীবনকে আনন্দ ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন। গণপতি বাপ্পা মোরিয়া! আপনাদের সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.