অফবিট

জানেন কি পুরুষদের তুলনায় নারীদের মস্তিষ্ক ছোট হয়

জীবজগতের মধ্যে সবচেয়ে জটিল মস্তিষ্ক মানব মস্তিষ্ক । প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের আয়তন পুরুষের প্রায় ১৫০০ সিসি ও নারীদের প্রায় ১৩০০ সিসি।নারী-পুরুষের মধ্যে কার মস্তিষ্ক বড়? এ বিষয়ে উত্তর দিয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।তাঁরা দুই লিঙ্গের মস্তিষ্কের আকার তুলনা করে দেখেছেন, পুরুষদের মস্তিষ্ক নারীদের তুলনায় ৮-১৩ শতাংশ বেশি।

কেনইবা নারীদের মস্তিষ্ক ছোট?এই বিষয়ে তাঁরা বলেন গবেষণায় দেখা গেছে, নারী ও পুরুষের মস্তিষ্কের আকারের পার্থক্য সাধারণত শারীরিক গঠনের কারণে। কারণ পুরুষের উচ্চতা নারীর তুলনায় বেশি হয়, যার প্রভাব মস্তিষ্কের আকারের উপর পড়ে। এছাড়াও পুরুষদের অ্যামিগডালে বড় হওয়ার কারণে মস্তিষ্কের এই অংশ মোটর দক্ষতা ও বেঁচে থাকা-ভিত্তিক আবেগের জন্য দায়ী বলে মনে করা হয়। যার জন্য পুরুষদের মধ্যে উপভোগ করার ক্ষমতা, শারীরিক পরিশ্রম, শেখা ও মনে রাখার ক্ষমতা বেশি দেখা যায়।

তবে নারীদের মস্তিষ্ক আকারে ছোট হলেও তাদের ইনসুলার কর্টেক্স পুরুষদের তুলনায় বড়। মস্তিষ্কের এই অংশ আবেগ, দৃষ্টিভঙ্গি, যুক্তি ও আত্ম-সচেতনতার সঙ্গে জড়িত হওয়ার কারণে নারীরা বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.