বাবা ভাঙা বিশ্ব জুড়ে পরিচিত নাম। যার করা ভবিষ্যৎবাণী গোটা দেশ জুড়ে আলোড়ন ফেলেছে। ২৬ বছরের আগের করা তাঁর একের পর এক ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে বছরের পর বছর। নতুন বছর ২০২৩ সালে তাঁর করা ভবিষ্যৎবাণী নিয়ে বছরের শেষে চলছে জোরদার চর্চা।
বাবা ভাঙা বুলগেরিয়ার রহস্যময় ও অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। একাধিক মহলের দাবি, ২০০১ সালে টূইন টাওয়ারের পরিনতির কথা বাবা ভাঙা বলে গিয়েছেন। যা মিলে গিয়েছে। এছাড়াও ২০০৪ সালে ভারত মহাসাগরের উপকূলে বিরাট বিপর্যয় হবে। সে বছর অবশ্য সুনামি হয়েছিল। ২০১৯ সালে এক ভাইরাসের আতঙ্ক গ্রাস করবে গোটা বিশ্বকে। ঠিক সেই মতো করোনা ভাইরাস গ্রাস করেছিল গোটা বিশ্বকে।
২০২৩ সাল নিয়ে বাবা ভাঙার ভবিষ্যৎবাণী অনুযায়ী, আগামীবছর ভঙ্কর এক সৌরঝড়ের আশঙ্কা আছে যা পৃথিবীর অভিকর্ষের বড়সড় ক্ষতি করতে পারে। ২০২৩ -এ পৃথিবীর উপর এলিয়েন বা ভিন গ্রহের জীবের হামলা হতে পারে। তার ফলে সমগ্র পৃথিবী অন্ধকারে ঢেকে যেতে পারে। লক্ষ লক্ষ মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।







