স্বামী বিবেক ওবেরয়ের সঙ্গে অভিনেত্রী গায়ত্রী জোশী ইতালির রাস্তায় ল্যাম্বরঘিনি চেপে ঘুরছিলেন। অন্য গাড়ির সঙ্গে টেক্কা দিতে গিয়ে গাড়ির গতি বাড়িয়ে দেয় নায়িকা। যার ফলে স্বদেশ খ্যাত নায়িকার গাড়ি ধাক্কা মারে এক ফেরারিকে। নিমেষে ফেরারিটি উল্টে গিয়ে, তাতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে সুইজ়ারল্যান্ডের এক বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়। যদিও দুর্ঘটনার ফলে নায়িকার এবং তার স্বামীর সেই ভাবে কোন ক্ষতি হয়নি। কিন্তু তাদের গাড়ির ধাক্কায় যেহেতু সুইস দম্পতির মৃত্যু হয়েছে তার ফলে তাদের কঠোর শাস্তি হতে পারে !
সূত্রে খবর, ইটালির সর্দিনিয়া এলাকায় ঘটনাটি ঘটে। ওই এলাকায় বিলাসবহুল গাড়ি দ্রুত গতিতে পার হচ্ছিল। একটি মিনি ট্রাককে ওভারটেক করার সময় গায়েত্রী তার গাড়ির গতি বাড়িয়ে দেয় এবং সেটি গিয়ে বৃদ্ধ দম্পতির ফেরারিতে ধাক্কা মারে। ফেরারি গাড়িটি তার নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মিনি ট্রাকটিকে ধাক্কা মারে। গায়ত্রীর গাড়ি ক্ষনিকের মুহূর্তে পাশ কাটিয়ে বেরিয়ে যায়। কিন্তু ধাক্কার ফলে মিনি ট্রাকটি উল্টে গিয়ে রাস্তার ওপর পড়ে। এরপর ফেরারিতে আগুন লেগে যায়। পিছনে একটি গাড়িতে থাকা ক্যামেরায় এই সম্পূর্ণ দুর্ঘটনাটি রেকর্ড হয়। সুইস দম্পত্তির মৃত্যুর কারণে গায়ত্রী এবং তার স্বামী বিবেকের ৭ বছর পর্যন্ত জেল হতে পারে।
এক সময় গায়ত্রীর টেলিভিশন সঞ্চালিকা হিসেবে নাম – ডাক ছিল। গায়ত্রী সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজেতাও হন। ২০০৪ সালে আশুতোষ গোয়ারিকরের ‘স্বদেশ’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে বড় পর্দায় তিনি প্রথম আত্মপ্রকাশ করেন। তারপরে যদিও তাকে কোনরকম সিনেমায় দেখা যায়নি। শিল্পপতি তথা ওবেরয় গ্রুপের অন্যতম অংশীদার বিবেক ওবেরয়কে বিয়ে করে অভিনেত্রী অভিনয় জগত্ থেকে মুখ ফেরান।







