রাজনীতি

বিধায়কদের ভাতা বৃদ্ধি নিয়ে শুরু হল নতুন বিক্ষোভ। বিধানসভার সামনে আন্দোলন বিজেপির

বিধায়কদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিল বিধানসভায় পেশ করেছে পশ্চিমবঙ্গ সরকার। তবে সেই বিল এখনো পর্যন্ত সই করে অনুমোদিত করেনি রাজ্যপাল ‘সি ভি আনন্দ বোস’। সেই বিলের বিরোধিতা জানাতেই বিধানসভার সামনে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। প্রতিবাদ জানানোর জন্য বিলের প্রতিলিপি ও ছেঁড়ে তারা।

রাজ্যের বিধায়কদের ভাতা বৃদ্ধির বিল নিয়ে একদিনের অধিবেশন ডেকেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই বিলটিতে ওর মতন প্রাপ্তির জন্য সেটি পাঠানো হয়েছিল রাজ্যপালের কাছে। কারণ যে কোন আর্থিক বিল পাসের আগে রাজ্যপালের সই বাধ্যতামূলক। কিন্তু অনুমোদন পেশ করার পরও সেই বিলে এখনো সই করেনি রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আর সেই জন্যই বিধানসভায় অধিবেশন ডাকে পশ্চিমবঙ্গ সরকার।বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে ঘোষণা করা হয়,”রাজ্যপালের সই না হলেও বিল পেশ করায় কোনো বাধা নেই, তবে সেই বিলের উপর কোন আলোচনা বা পাস করতে পারবে না রাজ্য সরকার।

এই বিলেরই প্রতিবাদে বিক্ষোভের পথ বেছে নেয় বিজেপি বিধায়করা। পরে ওয়াক আউট ও করেন তারা। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন,”নবরাত্রির আজ দ্বিতীয়া। অনেকে উপবাস রাখেন। তার মধ্যে আজ আমাদের বিধানসভায় ডেকে নিয়ে এসেছে। এই সরকার হিন্দু বিরোধী। তাই মুখ্যমন্ত্রী মহালয়ার আগে পুজো উদ্বোধন করেন। বাঙালির এত বড় উৎসব দুর্গ পুজোর অষ্টমীর দিনও খোলা থাকবে মদের দোকান। ইংরেজরাও এই দিনে দোকান বন্ধ রাখতো। এটা আমাদের কাছে লজ্জার ব্যাপার।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.