জেলা

কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠগামী পুণ্যার্থীদের যাত্রাপথে ভয়াবহ দুর্ঘটনা, আহত ৮

কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠমুখী ভক্তদের যাত্রা পথে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার রাত প্রায় ১১টা নাগাদ রামপুরহাট থানার অন্তর্গত বর্ষাল মোড়ের কাছে মুখোমুখি ধাক্কা খায় একটি চারচাকা গাড়ি ও একটি অটো। তীব্র সংঘর্ষে দু’টি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, তারাপীঠ থেকে রামপুরহাটের দিকে আসার সময় চারচাকা গাড়িটি বর্ষাল ঢোকার আগে একটি বাইককে ধাক্কা মারে। ওই সময় বাইক আরোহী গাড়িটিকে থামতে বললেও চালক না দাঁড়িয়ে দ্রুত সরে যায়। কিছুটা দূরে বর্ষাল মোড়ে গিয়ে গাড়িটি একটি অটোর সঙ্গে সোজাসুজি ধাক্কা খায়।

ওই অটোতে থাকা মোট ১১ জন পুণ্যার্থীর মধ্যে অন্তত ৮ জন গুরুতর জখম হন। দুর্ঘটনার খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

স্থানীয়দের দাবি, উৎসবের সময় ভিড় বাড়লেও ওই রাস্তায় পর্যাপ্ত পুলিশি নজরদারি থাকে না। এর ফলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.