পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লক অন্তর্গত নয়া থেকে ক্ষীরাই যাওয়ার পথে চন্ডীয়া খালের উপর ক্ষীরাই ব্রীজ গত কয়েক বছর ধরে বেহাল।
আজ সন্ধ্যে ৭টা নাগাদ নয়া থেকে ক্ষীরাই গামী একটি প্রাইভেট কার ব্রীজ অতিক্রম করতে গিয়ে সোজা ব্রীজ থেকে খালের জলে পড়ে যায়। যদিও খালের জলে পড়া গাড়ী থেকে চালক বেরিয়ে আসে। সামান্য আঘাত পেলেও তা গুরুতর নয়। চালকের বাড়ী ডেবরার শ্যামসুন্দরপুর পাটনা। ঘটনাস্থলে এসে পৌঁচেছে পিংলা থানার পুলিশ।
পিংলার মানুষের একটি জলন্ত সমস্যা এই ক্ষীরাই ব্রীজ। বহুবার প্রশাসনকে জানিয়েও ব্রীজ সংস্কারের তেমন কোনো উদ্যোগ গ্রহন করেনি বলে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা।







