এবার রাজ্য অর্থ কমিশনের টাকা খরচ নিয়ে নড়েচড়ে বসলো নবান্ন। আর্থিক শৃঙ্খলা আর স্বচ্ছতা আনতে এই পদক্ষেপ। পঞ্চায়েত দপ্তর এ নিয়ে বিজ্ঞপ্তি ও গাইডলাইন প্রকাশ করেছে। কেন্দ্রের তরফে অভিযোগ পঞ্চায়েতের টাকা খরচের ক্ষেত্রে রাজ্যে ‘অনিয়ম’ বাড়ছে। তাই পঞ্চম স্টেট ফিনান্স কমিশনের বরাদ্দ অর্থ কীভাবে এবং কোথায় খরচ করতে হবে, তা নির্দিষ্ট করে বেঁধে দেওয়া হল।
পঞ্চায়েত দপ্তরের আধিকারিক জানান, “এবার এই রাজ্য অর্থ কমিশনের টাকাও ‘টায়েড’ এবং ‘আনটায়েড’ ফান্ডে বিভক্ত করা হয়েছে। ফলে একটি নির্দিষ্ট খাতের টাকা কোনওভাবেই অন্য কাজে ব্যবহার করা যাবে না। এই পর্বেই পঞ্চম রাজ্য অর্থ কমিশনের দেওয়া অর্থে প্রায় ১৬০০ কোটি টাকার বাজেট তৈরি করল পঞ্চায়েত দপ্তর। জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির কাজকর্মের জন্যই এই টাকা দেওয়া হবে।”
এবারে সেই অভিযোগকে অজুাহত বানিয়ে রাজ্যের বকেয়া আটকে রাখার নিত্যনতুন ফিকির খোঁজা চলছে। সেই আবর্তেই ফিনান্স কমিশনের টাকা খরচের ক্ষেত্রে রাজ্যের এই কঠের অবস্থান যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।







