কলকাতা

সাতসকালে বেহালায় ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। আহতের সংখ্যা প্রায় ২১

আজ সকাল ৯.১০ মিনিট নাগাদ বেহালার ঠাকুরপুকুর ৩এ বাস স্ট্যান্ডে ঘটে এক ভয়াবহ বাস দুর্ঘটনা। সংঘর্ষ হয় কাকদ্বীপ – ডায়মন্ড রুটের একটি বাসের সঙ্গে ২৩৫ নম্বর বাসের। এখনো পর্যন্ত আহতের সংখ্যা প্রায় ২১। শত্রু মারফত জানা গেছে আহতদের মধ্যে ১ জনের অবস্থা খুবই গুরুতর। তার নাম নির্মল কুমার দাস, বয়স 75 বছর। মাথায় যথেষ্ট চোট পেয়েছেন তিনি। ইতিমধ্যেই তাকে কেয়ার, এসএসকেএম-এ স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় এসে পরিস্থিতি সামাল দেয় স্থানীয় পিএস মো.।

স্থানীয় সূত্রে জানা গেছে প্রথমে কাকদ্বীপ – ডায়মন্ড রুটের একটি প্রাইভেট বাস ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা ২৩৫ নম্বর বাসের ওপর। সেই ২৩৫ নম্বর বাসটি ধাক্কা দেয় তার সামনে দাঁড়িয়ে থাকা আরও তিনটি বাসের ওপর।অবশেষে মেট্রোর পিলারে গিয়ে ধাক্কা মেরে আটকে যায়। এই তিনটি গাড়ির মধ্যে একটিতে পুলিশ লেখা ছিল। এই দুর্ঘটনায় দুটি বাস ও তিনটি গাড়ি দুমড়ে মুচড়ে গেছে।কিছুক্ষণের মধ্যেই জায়গায় উপস্থিত হয় পুলিশ কর্তৃপক্ষ এবং তারপরেই উদ্ধার কাজ শুরু করে তারা। এখনো পর্যন্ত আহতের সংখ্যা প্রায় ২১। আহতদের মধ্যে দুজনের অবস্থা খুবই গুরুতর একজনকে এসএসকেএম ও অন্যকে কস্তুরী নার্সিং হোমে। ইতিমধ্যেই শুরু হয়েছে জায়গাটি পরিষ্কার করার কাজ।

তবে কেন ঘটল এমন দুর্ঘটনা? কে দায়ী এর জন্য? সেই তদন্তই এখন করছে কলকাতা পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.