গতকাল রাতে পিংলার বিভিন্ন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে স্করপিও গাড়িতে করে আসে একদল ডাকাত। জানা যায় পিংলা এলাকায় ছেড়ে গাড়ীটি মালিগ্রামের দিকে অপেক্ষা করে ডাকাতির পর তাদের নিয়ে যাওয়ার জন্য।
গোপন সুত্রে খবর পায় পিংলা থানার পুলিশ। রাতেই দুঃসাহসিক অভিযান চালিয়ে পিংলার ডাকবাংলো এলাকা থেকে গাড়ীর চালক সহ ৪ জনকে ধরতে সক্ষম হয় পিংলা থানার পুলিশ।
পিংলা থানায় পুলিশি জেরার পর আজ দুপুর 2.30টা নাগাদ গ্রেপ্তার করা ডাকাতদের মেদিনীপুর আদালতে তোলা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে ডাকাতির উদ্দেশ্যে আসা গাড়ীটিকেও।
জানা যায়, ডাকাতি করার যাবতীয় সরঞ্জাম তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই চক্র বিভিন্ন জায়গায় ডাকাতির সাথে জড়িত ছিল। এই চক্রের সাথে আর কারা জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পিংলা থানার পুলিশ।
জেলা জুড়ে চুরি ডাকাতির ঘটনা পরপর বেড়ে চলেছে। পিংলা পুলিশের তৎপরতায় ডাকাতদলকে গ্রেপ্তার করায় অনেকেই ধন্যবাদ জানিয়েছেন পিংলা থানার পুলিশকে।







