মধ্যবয়সী যুগলের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতি। ঘটনাটি ঘটেছে বারুইপুরের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের বাইপাস সংলগ্ন এলাকায়। মৃত ওই যুগলের নাম উত্তম মন্ডল (৪৮) ও অপর্ণা মন্ডল (৪২)।
সূত্রের খবর, বারুইপুরে বাইপাসের ধারে গত ছয় মাস ধরে দেবেন নস্কর নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। সেখানে তারা নিজেদের স্বামী-স্ত্রীর পরিচয়ে থাকতেন। বুধবার বিকালে হঠাৎই ওই বাড়ি থেকে পচা গন্ধ পাই স্থানীয়রা। অন্যরকম কিছু সন্দেহ করে স্থানীয়রা বারুইপুর থানায় খবর দেয়।
পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকলে উত্তম মন্ডল ও অপর্ণা মণ্ডলের দেহ পড়ে থাকতে দেখে ঘরের মেঝেতে। পাশেই পরে একটি পিস্তল। মৃত উত্তম মন্ডল পেশায় একজন ট্রাক চালক। উত্তম মন্ডল বারুইপুরে ভাড়া থাকলেও তার বাড়ি উস্তি থানার রসা এলাকায়।
রসার বাড়িতে তার স্ত্রী ও এক সন্তান ও রয়েছে। উত্তমের পরিবার সুত্রে খবর, উস্তির বাড়ি থাকে গত সোমবার কাজের উদ্দেশ্যে বের হয়েছিল উত্তম কিন্তু আর বাড়ি ফেরেনি। প্রাথমিক অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই মৃত্যু হয়েছে তাদের। পুলিশ তদন্ত শুরু করেছে। দেহ দুটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।







