রাস্তার পাশেই দাঁড়িয়েছিল যাত্রী বোঝাই পিকআপ ভ্যান। হঠাৎ করেই পেছন থেকে ধাক্কা মারে লরি। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার কানকি ৩১ নম্বর জাতীয় সড়কের উপর। এই দুর্ঘটনায় মৃত হয়েছে দুজন ব্যক্তি। তাদের নাম মসরুর আলম (৩৭) ও তসবির আলম (৪০)। মৃত দুই ব্যক্তির বাড়ি বিহারের পূর্ণিয়া জেলায়।
জানা গেছে ভ্যানে বসে থাকা ওই ব্যক্তিরা বিহারের বাহাদুরগঞ্জে পাইপ লাইনের কাজের শ্রমিক। কাজ শেষ করে বাড়ি ফিরছিল তারা। দুর্ঘটনায় দুজন শ্রমিকের মৃত্যু হয় এবং আহত হয় বাকিরা। আহতদের নিয়ে যাওয়া হয়েছে বিহারের কিষানগঞ্জে। মৃতদেহদের বডিই বায়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ইসলামপুর মহকুমা হাসপাতালে। ইতিমধ্যেই এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।







