ক্রাইম

জন্মদিনে ঘুরতে না নিয়ে যাওয়ায় স্ত্রীর ঘুষিতে মৃত্যু স্বামীর

জন্মদিন পালনের জন্য দুবাইয়ে ঘুরতে না নিয়ে যাওয়ায় স্ত্রীর ঘুষিতে মৃত্যু স্বামীর। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণের ওয়ানবাড়িতে।

পুলিশ সূত্রে খবর,নির্মাণ শিল্পের পণ্য সামগ্রী ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন নিখিল খান্না। ৬ বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন নিখিল খান্না ও রেণুকা খান্না (৩৮)। বিয়ের পর থেকেই দামী উপহার দেওয়ার জন্য স্বামীর কাছে বায়না ধরতেন রেনুকা। তাই এবার নিজের জন্মদিনে দুবাইয়ে নিয়ে যাওয়ার জন্য স্বামীর কাছে আবদার জানান স্ত্রী। চলতি বছরের জন্মদিনটি দিল্লিতে আত্মীয়দের সঙ্গে কাটানোর জন্য নিয়ে যাওয়ার বায়না ধরেন রেনুকা। স্ত্রীর কোনও কথার জবাব দেননি নিখিল।এদিকে স্ত্রীর আবদার মেনে না নেওয়ায় শুক্রবার দুপুরে নিখিলের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন রেণুকা। আর তাতেই মেজাজ হারিয়ে আচমকাই স্বামীর মুখ লক্ষ্য করে সজোরে ঘুষি চালান রেণুকা।

ওই ঘুষির পরেই নিখিলের নাক দিয়ে রক্ত ঝরতে শুরু করে, বেশ কয়েকটি দাঁত ভেঙে যায় এমনকি কার্যত জ্ঞান হারিয়ে ফেলেন নিখিল। চি‍ত্‍কার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন নিখিল রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। এরপর, স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে নিখিলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.