দেশ

সুরাতের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! মৃত ৭ শ্রমিক

ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী রইলো সুরাত। একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় সাত শ্রমিকের। আহত একাধিক।

সূত্রের খবর বুধবার গুজরাটের সুরাতের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের পর আগুন লেগে ২৪ জন শ্রমিক আহত হয়েছেন। সচিন জিআইডিসি ইন্ডিস্ট্রিয়াল এলাকার একটি রাসায়নিক কারখানায় দ্রাহ্য রাসায়নিক লিক হয়ে যায়। ফলে একটি বড় ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। ঘটস্থলেই আগুন লেগে যাই কারখানার তিন তলায় আগুন লেগে যায়। ঘটস্থলে পৌঁছায় দমকলের ১৫ টি ইঞ্জিনএল প্রায় ৯ ঘণ্টার লাগাতার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। পুরো ইউনিট পুড়ে যায়।

বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল সেখানে সাতজন শ্রমিকের মৃত্যু হয়। নিহত শ্রমিকদের নাম দিব্যেশ প্যাটেল, সন্তোষ বিশ্বকর্মা, সনত্‍ কুমার মিশ্র, ধর্মেন্দ্র কুমার, গণেশ প্রসাদ, সুনীল কুমার ও অভিষেক সিং। আহত হয় ২৪ জনেরও বেশি। মৃত সাত শ্রমিকের মধ্যে ছয়জন চুক্তি ভিত্তিক কর্মী ও একজন স্থায়ী কর্মী ছিলেন। আহত শ্রমিকদের সবাই বিভিন্ন হাসপাতালে ভর্তি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.