দেশ

দেশের ধনীতম ব্যক্তি, মাসে শুধুমাত্র ভাড়া বাবদই কোটি কোটি টাকা আয় মুকেশ অম্বানীর!

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানী যার সম্পত্তির পরিমাণ ৯২ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৭.৬ লক্ষ কোটি টাকা। প্রতিদিনই ব্যবসা-বাণিজ্যের পরিধি আরও বাড়াচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। দেশের অন্যতম ধনী ব্যক্তি তো বটেই, বিশ্বেও ধনী ব্যক্তি বলে পরিচিত তিনি।

সম্প্রতিই দেশের সবথেকে বড় লাক্সারি মল খুলেছে রিলায়েন্স, নাম জিও ওয়ার্ল্ড প্লাজা। বিশ্বের নামী-দামি সমস্ত ব্রান্ডের দোকান রয়েছে এই শপিং মলে। শুধুমাত্র এই শপিং মল থেকেই রিলায়েন্স সংস্থার উপার্জনের হিসেব দেখলে চোখ কপালে উঠবেই।

মুম্বইয়ের বিকেসি-তে অবস্থিত জিও ওয়ার্ল্ড প্লাজা দেশের সবথেকে বড় শপিং মল। লুই ভিটন থেকে শুরু করে ব্যালেন্সিয়াগা, ডিওর- যে লাক্সারি ব্রান্ডের নামই ভাবুন না কেন, এই শপিং মলে তার স্টোর রয়েছে।

লুই ভিটন- ফ্রান্সের লাক্সারি ফ্যাশন ব্রান্ড হল লুই ভিটন। ভারতের একাধিক মেট্রো শহরে লুই ভিটনের স্টোর রয়েছে। জিও ওয়ার্ল্ড প্লাজায় লুই ভিটন যে ৭৩৬৫ স্কোয়ার ফুটের স্টোরটি খুলেছে, তার জন্য রিলায়েন্সকে মাসিক ৪০ লক্ষ ৫০ হাজার টাকা ভাড়া দিতে হয়।

ডিওর- এলভিএমএইচ সংস্থার অধীনে যেমন লুই ভিটন রয়েছে, তেমনই আরেকটি ব্রান্ড হল ডিওর। এই লাক্সারি ফ্যাশন ব্রান্ডের জন্য় রিলায়েন্সকে মাসিক ২১ লক্ষ ৫৬ হাজার টাকা ভাড়া দিতে হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.