রাজনীতি

মুখ্যমন্ত্রীর কনফারেন্স হলে ডাক শুভেন্দু অধিকারীর, নবান্নের বিশেষ বৈঠক

চলতি মাসের ১৮ তারিখে রাজ্য মানবাধিকার কমিশনের এক সদস্য নিয়োগ নিয়ে বিশেষ বৈঠক হওয়ার কথা ছিল বিধানসভার স্পিকারের বাড়িতে। সেই বৈঠকে ডাক পেলেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে বৈঠকের জায়গা বাতিল করে সেই বিশেষ বৈঠক হতে চলেছে নবান্নের মুখ্যমন্ত্রীর কনফারেন্স হলে।

ডিসেম্বরের ১৮ তারিখেই হবে এই বিশেষ বৈঠক। এবং এই বৈঠকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে শুভেন্দু অধিকারীকে।
এই বৈঠকে প্রধান নেতৃত্বে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুভেন্দু অধিকারী কে এই বিশেষ আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা। তবে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির জন্য শুভেন্দু অধিকারী যে এই বৈঠকে যোগদান করবে না তাও অনুমান করছে অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.