খেলার নাম করে নাবালককে মাঠে ডেকে নিয়ে গিয়ে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক প্রৌঢ়ের উপর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর গ্রামে। অভিযুক্তের নাম বিভাস কোনার(৫৬)। পেশায় তিনি একজন মদ ব্যবসায়ী
সূত্রের খবর, বিভাস কোনার নামের বছর ৫৬ র প্রৌঢ় শনিবার বিকালে বছর ৭ এর ওই নাবালক বাচ্চাটিকে খেলার জন্য মাঠে ডেকে নিয়ে যায়। সেখানেই চলে নাবালকের উপর যৌন নির্যাতন। নাবালকের মামা ঘটনাচক্রে মাঠে গিয়ে নিজের ভাগ্নেকে ওই অবস্থায় দেখে প্রথমে অপ্রস্তুতিতে পড়ে যায়।
ঘটনা বুঝতে পেরেই সে পুরো ব্যাপারটাটি মোবাইল ফোনে রেকর্ড করে নেয়। তারপর নিজের ভাগ্নেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পুরো ঘটনা জানিয়ে জামালপুর থানায় অভিযোগ দায়ের করে নাবালকের পরিবার। এরপরই অভিযুক্ত বিভাস কোনারকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয়।
তবে, ওই অভিযুক্ত পুরো ঘটনায় অস্বীকার করেছে। তার দাবি তাকে ফাঁসানো হচ্ছে। প্রতিবেশীরা তাকে নিয়ে একাধিক অভিযোগ করেছেন। এলাকায় দেশী মদের দোকান রয়েছে অভিযুক্তের।







