ফের একটি কাগজের গুদামে আগুন। ঘটনাটি ঘটেছে চিৎপুরে।
চিৎপুরে স্ট্র্যান্ড রোডের রাস্তা থেকে অনেকটা ভেতরে একটি কাগজের গুদামে সন্ধে সাতটা নাগাদ আগুন লাগে। আগুন লাগার পর গোটা অঞ্চল ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই স্থানীয়রা এসে দমকলে খবর দিলে দমকলের ১২ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। চার ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল। আশেপাশে জনবসতি না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। ফলে এখনো পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে এই কাগজ কারখানায় কীভাবে আগুন লাগল? এটি কেউ ইচ্ছাকৃতভাবে করেছে নাকি অসাবধানতাবশত ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখছে পুলিশ।







