টাকার বিনিময়ে প্রশ্ন করে সংসদের ‘মর্যাদাহানি’ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর এহেন আচরণে ক্ষোভপ্রকাশ করেন স্পিকার ওম বিড়লা।অন্যদিকে, আইন মেনে উক্ত ইস্যুতে বিরোধী সাংসদদের আলোচনার সময়ও স্থির করে দেন তিনি। জানান, আধঘণ্টা যাবৎ এই বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করতে পারেন সাংসদরা।
উল্লেখ্য, মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কারের সুপারিশ করা এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা শুরু হয় লোকসভায়। সুপারিশ প্রসঙ্গে আলোচনার জন্য সংসদে প্রস্তাব পেশ করেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী।
অধিবেশন মূলতুবি হওয়ার পরবর্তীতে জোড়া দাবিতে ওম বিড়লাকে চিঠি লেখে রাজ্য শাসকদল। তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় আবেদন করেছিলেন, উক্ত রিপোর্টের কপি সব সাংসদদের হাতে যাওয়ার পর সেটা নিয়ে আলোচনার জন্য অন্তত ৪৮ ঘণ্টা সময় দিতে হবে। তবে আজ বেলা ২টোয় ফের অধিবেশন শুরু হলে মহুয়া-বিতর্কে ক্ষোভ উগড়ে স্পিকার মন্তব্য করেন, সংসদের মর্যাদাহানি হোক, এমন কোনও বিষয়ই মেনে নেওয়া হবে না।







