দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরো ছয় জন। দশটি দমকলবাহিনীর প্রধান হুয়ান গঞ্জালেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির গ্রান মারিসকাল দে আয়াকুচো হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। এই মহাসড়কটি রাজধানী কারাকাসকে দেশের পূর্বাঞ্চলের সঙ্গে সংযুক্ত করেছে। দুর্ঘটনার সময় এই মহাসড়কে দ্রুতগতির একটি ট্রাক সামনে থাকা বেশ কিছু গাড়িকে ধাক্কা দেয়। এতে ১৭টি গাড়ি দুর্ঘটনার শিকার হয় এবং একটি বাসে আগুন ধরে যায়। এতে ১৬ জন নিহত হন। পরে দশটি দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।







