চাকরি প্রার্থীদের জন্য সুখবর। প্রাথমিক শিক্ষা পর্ষদ অ্যাডমিট কার্ড প্রকাশ করল প্রাথমিক টেট পরিক্ষার। ১০ ডিসেম্বর ২০২৩ প্রাথমিক টেট পরীক্ষা হওয়ার কথা থাকলেও, পরীক্ষাটি পিছিয়ে হবে ২৪ ডিসেম্বর ২০২৩। প্রার্থীরা পর্ষদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন অ্যাডমিট কার্ড।
প্রাথমিক টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিংক এক্টিভ করা হয়েছে। প্রার্থীরা WBBPE ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই তাদের প্রবেশপত্র বা এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এডমিট কার্ড ডাউনলোড করার সরাসরি লিংক নিচে দেওয়া হয়েছে।
ডাউনলোড করবেন কিভাবে?
1.প্রথমে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে https://www.wbbpeonline.com/ ওয়েবসাইট টি তে যান।
2.এরপর TEACHER ELIGIBILITY TEST 2023 (TET-2023) লেখাটির উপর ক্লিক করুন।
3.এরপর Print/Download Admit Card অপশনটিতে ক্লিক করুন।
4.এবার এখানে আপনার টেট পরীক্ষার অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখ লিখে ডাউনলোড বাটনে ক্লিক করুন।
5.এর সাথে সাথেই প্রাইমারি টেট ২০২৩ এর এডমিট কার্ড টি ডাউনলোড হয়ে যাবে।
6.ডাউনলোড হয়ে গেলে প্রিন্ট করে নিন এবং পরীক্ষার দিন সঙ্গে নিয়ে যাবেন।
7.ডাউনলোড করা এডমিট কার্ডের ইনস্ট্রাকশন গুলি অবশ্যই খুঁটিয়ে পড়ে নেবেন।
24 শে ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষার Admit দেওয়া শুরু হল। ডাউনলোড করে নিন।







