উত্তরপ্রদেশের আগরায় নৃশংস ঘটনা। দলিত সম্প্রদায়ের যুবতীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক পুলিশকর্মীর বিরুদ্ধে। ২৯ ডিসেম্বর কনস্টেবল রাঘবেন্দ্র সিংয়ের ঘর থেকে ওই যুবতীর দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তেই পুরো বিষয়টি স্পষ্ট হয়েছে। অভিযুক্ত পুলিশকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্রের খবর, নির্যাতিতার সঙ্গে অভিযুক্তের আগে থেকেই সম্পর্ক ছিল। কিন্তু রাঘবেন্দ্র প্রতিবার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছিল। মৃতার পরিবার জানিয়েছে, বিয়ে করতে গররাজি থাকলেও ওই যুবতীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে চায়নি অভিযুক্ত কনস্টেবল।






