জেলা

বল ভেবে দেওয়ালে বোমা ছুড়তেই বিস্ফোরন, মৃত্যু স্কুল ছাত্রের

বল ভেবে বোমা ছুড়তেই বিস্ফোরণে মৃত্যু স্কুল ছাত্রের। ঘটনাটি ঘটেছে দৌলতাবাদের চোঁয়াডাঙ্গা গ্ৰামে।

স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো দৌলতাবাদের চোঁয়াডাঙ্গা গ্ৰামের প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ও এক ছাত্রী দুপুরে মিড ডে মিলের খাবার খাওয়ার পর স্কুলের আশেপাশে খেলাধুলা করতে যায়। তখন ওই ছাত্রছাত্রীরা পুকুরের ধারে একটি পুরাতন বোমা কুড়িয়ে পায়। সেটিকেই বল ভেবে হাতে করে নিয়ে গিয়ে একটি ঘরের দেওয়ালে ছুড়তেই বোমা বিস্ফোরণ ঘটে। সাথে সাথেই প্রাণ হারায় মুকলেসুর নামে ওই ছাত্র।পাশেই খেলাধুলা করছিল আরোও পড়ুয়ারা। তাদের মধ্যে এক ছাত্রীও বোমার আঘাতে জখম হয়েছে। বিকট আওয়াজ শুনতে পেয়েই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে দেখেন রক্তাক্ত অবস্থায় নিথর হয়ে পড়ে রয়েছে এক ছাত্র।

ঘটনার খবর পেয়ে দৌলতাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে এসে প্রথমে তাদের উদ্ধার করে বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা মুকলেসুরকে মৃত বলে ঘোষণা করেন। তারপর মৃতদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ইতিমধ্যেই ঘটনার পূর্নাঙ্গ তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.